পঞ্চাশ-ষাটের দশকে বাংলার প্রান্তিক সমাজের এক নি¤œবিত্ত পরিবারে আম্বিয়ার জন্ম এবং বেড়ে ওঠা। সুবিধা-বঞ্চিত নারীর সাধারণ প্রতিক‚লতার সাথে তাঁর জীবনে যুক্ত হয় পারিবারিক অভাব এবং মাতৃহীনতা । বহুমাত্রিক বিরুদ্ধ স্রোতের মধ্যে দাঁড়িয়েও আম্বিয়া স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
আম্বিয়ার জীবনের কথা যেন এক-টুকরো বাংলাদেশের নিজেরই কথা। দেশকেও স্বপ্ন দেখতে হয়, দুঃস্বপ্নের মুখোমুখি দাঁড়াতে হয়, আবার মাথা তুলতে হয়। আশা-নিরাশার দোলাচলে দোদুল্যমান কাহিনি নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য উপন্যাস ‘আম্বিয়ার স্বপ্ন’। এটি গাজী মিজানুর রহমানের প্রথম উপন্যাস।