খোলা বাজার আর আকাশ সংস্কৃতির যুগে হালের তরুণ-তরুণীদের সামনে হাতছানি দেয় কিছু লোভনীয় পেশা। যা অর্থের সাথে দিতে পারে পরিচিতি। কখনো-সখনো খ্যাতিও। মিডিয়ার ঝলমলে সেই জগৎ যেন কাঁচের পৃথিবী। বায়বীয় তার রঙ। এখানে সন্তর্পণে পা না রাখতে পারলেই স্খলন। বহ্নি চায় এমনই এক পৃথিবীর বুকে হেঁটে নিজেকে প্রতিষ্ঠিত করতে। দীপ্তি নিম্ন মধ্যবিত্তের ভ্যালুজ ভেঙে বোনকে সমর্থন যোগায়। কিন্তু যে সমাজের মূল্যবোধ ক্ষয়িষ্ণু সেখানে কি করে সম্ভব টিকে থাকা? এমনই এক কাহিনী বায়বীয় রঙ। উপন্যাসটি নতুনধারা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
| বইয়ের নাম | বায়বীয় রঙ |
| লেখক | গাজী তানজিয়া |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।