এতিমখানা, মাদ্রাসা, মাজার, মসজিদ, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে এই উপন্যাসের কাহিনী রচিত হয়েছে। মূর্খ ও অশিক্ষিত রাজনীতিবিদ ব্যক্তিরা যখন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রধান হয় তখন তার নেতিবাচক প্রভাব পড়ে সমগ্র শিক্ষক জাতির উপর- নেতিবাচক প্রভাব পড়ে কোমলমতি শিক্ষার্থীদের উপর। এর দায়ভার নিতে হবে জাতিকে- খেসারতও দিতে হবে জাতিকেই।
মাদ্রাসার ছাত্রদের মধ্যে এতিম ছাত্রদের দাওয়াতের কদর সবচেয়ে বেশি, বলা যায় দাওয়াতের বাজারে তাদের খদ্দের বেশি। এতিমদের দাওয়াত দেওয়া মানে আল্লাহর সাথে সুদের ব্যবসা করার মত। ‘গরীব আর এতিম, এই দুই শ্রেণির মানুষ খায় বেশি।’ সাধারণ মানুষের ধর্মীয় সরলতা ও ধর্মকে নিয়ে ব্যবসা করার কাহিনী রচিত হয়েছে এই উপন্যাসের প্রতি পৃষ্ঠায়। সবশেষে চন্দ্রপুর এতিমখানা উপন্যাসটি হয়ে উঠে সাধারণ মানুষদের নিয়ে আজীবনের নিভু নিভু কাহিনীর জ্বলন্ত দলিল।
| বইয়ের নাম | চন্দ্রপুর এতিমখানা |
| লেখক | নূর নবী আহমেদ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।