বেদনা মরে যায়নি, অসাড়ও হয়ে যায়নি সুতপার। জীবনের দুঃখবোধ মৃত্যুচিন্তা, নিরন্তর কান্না হয়ে আছে সে শুধু নিজের মধ্যেই। অগ্নিগর্ভ বাসনা প্রতিনিয়ত আমন্ত্রণ করেছে পৃথিবীর শ্রেষ্ঠদের একজন হবার। তাই সুতপা তার চারপাশে তুলে দিয়েছে আত্মমগ্নতার অটল দেয়াল। পরিবার সংলগ্নতার বাস্তব জীবনপ্রীতি সর্বদাই তাকে তাড়িত করেছে। সুতপার জীবন আজ বিপন্ন, বিধ্বস্তা, নিঃসঙ্গ। গভীর জীবনবাধ থেকে উৎসারিত রাগ-অভিমান, অনীহা-বিরক্তি তাকে আজ ক্ষত-বিক্ষত করছে প্রতিনিয়ত।
সহজ সত্যটি গ্রহণ করার ক্ষমতাটি সে হারিয়ে ফেলল আজ। নিজের জীবনের প্রতিটি আমন্ত্রণপর্ব নিয়ত প্রচ্ছন্ন রেখেছে হৃদয়েই। কখনো তা বহির্জগতের কালের প্রবাহে সে ভাসাতে চায়নি। তবে কেন আজ তার জীবন থেকে পালাতে ইচ্ছে করে? পরাজিত হয়ে যাচ্ছে কী সে আজ নিজের কাছে? যে পরাজয় মানবে না বলে জগতের সব অপমান, পারিবারিক পীড়ন, প্রণয়দহন সবই দু'পায়ে মাড়িয়ে গেছে, তবে আজ কেন তার জীবন থেকে পালাতে ইচ্ছে করবে? কেন এত ক্লান্ত লাগে চারপাশে? এই চাঁদ, সেই ছাদ, মেঘমালা, দক্ষিণের বাতাসের সহস্র স্পন্দন, যা তাকে স্বপ্নের জালে ভাসিয়ে নিয়ে যেত প্রতিনিয়ত সেগুলো আজ আর তাকে আনন্দিত করে না, পারে না কাব্যে, গানে ও প্রণয়ে তা বিন্যস্ত করে শত সুতপার