যখন রাত্রি নামে হাসান মোস্তাফিজুর রহমান বিষয় : উপন্যাস একবারে এতোগুলো কথা বলায় হাঁপাচ্ছিলেন আজহার সাহেব। খানিকটা সুস্থির হয়ে করুণ হেসে দুখি কণ্ঠে বললেন, ‘এ কথাগুলো এর আগেও অনেকবার বলেছি তোমাকে। কোনো জবাব পাইনি। এবারও পাবো না জানতাম। তবু বলতে ইচ্ছে করলো তাই বললাম। সে যাহোক, আমাকে এবার উঠতে হয়। ভালো থেকো।’ বলে চেয়ার ছেড়ে দাঁড়ালেন তিনি। দরজার কাছে পৌঁছে টের পেলেন আনাস তার কাছে এসে দাঁড়িয়েছে। তিনি ঘুরে দাঁড়ানোর আগেই পেছন থেকে অনুচ্চ কণ্ঠে আনাস বললো, ‘আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমার জন্য অনেক করেছেন। যেটুকু করার দরকার তার চেয়ে বেশিই করেছেন। তবু মেনে নিতে পারি না আপনাকে। কী করবো বলুন? আমি যে আমার বাবার যায়গায় পৃথিবীর কাউকেই কোনো দিন মেনে নিতে পারবো না।’ পৃষ্ঠা : ৯৫ মুদ্রণকাল : ফেব্রুয়ারি ২০১৪ মূল্য : ১৬০ আইএসবিএন : ৯৮৪-৭০২৫৪-০২১৪-০
| বইয়ের নাম | যখন রাত্রি নামে |
| লেখক | হাসান মোস্তাফিজুর রহমান |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 94 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।