শেখ মুজিব তখন ঘুমিয়ে ছিলেন। শরীরে ভীষণ ব্যথা। পুলিশি হামলায় আহত। পায়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়েছেন। হঠাৎ খটাখট খটাখট। বুটের শব্দ। পুলিশ আসছে গ্রেফতার করতে। করুক। গ্রেফতারে ভয় পান না মুজিব। কোনোদিন পুলিশের ভয়ে আত্মগোপনও করেননি। তবু জীবনে প্রথমবার পালানোর উদ্যোগ নিলেন মুজিব। কেন? দলের সভাপতি মাওলানা ভাসানী তাঁকে গ্রেফতার না হওয়ার নির্দেশ দিয়েছেন। পালালেন মুজিব। খুবই ঝুঁকিপূর্ণ পলায়ন। দেখা করলেন ভাসানীর সঙ্গে। ভাসানী তাঁকে দিলেন আরো বিশাল এক দায়িত্ব। লাহোর যেতে হবে। এটা কী মুখের কথা! পাসপোর্ট নেই, গরম কাপড় নেই, টাকা-পয়সা নেই। ওদিকে আঠার মতো পিছনে লেগে আছে পুলিশ আর গোয়েন্দা। মাথার উপর গ্রেফতারি পরোয়ানা। সবকিছু জয় করে দুর্ধর্ষ এক অ্যাডভেঞ্চারে নামলেন মুজিব। এমনই এক অ্যাডভেঞ্চার, যা কল্পনাকেও হার মানায়।
| বইয়ের নাম | লাহোর টু গোপালগঞ্জ |
| লেখক | আহমেদ রিয়াজ |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| আইএসবিএন | 9789849048015 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 109 |
| সংস্করণ | 1st Published, 2020 |
| বিভাগ | Biographical Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।