একটা নারীই আরেকটা নারীর মর্মব্যথা বুঝতে পারে।
রাত্রির কাছে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়বে সে,সমস্ত বেদনা বুকে জড়ো করে আষাঢ়ের মুষলধারে বৃষ্টির মতো।সব কষ্টগুলোকে বৃষ্টির মতো ঝরিয়ে দেবে এ ধরায়।
ঘ্যারঘ্যার করে পিচঢালা রাস্তায় লাগেজটা টানতে টানতে হেঁটে চলেছে বহ্নি।
স্থির,শূন্য দৃষ্টি চোখে।পৃথিবীর কোন কোলাহলই তাকে স্পর্শ করছে না।জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে সে।