বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তামিয়া। বাবা মারা যাবার পর বড় বোনের সংসারে থাকে। সাথে মা আর ছোট বোন। একসময় সে তার ভগ্নিপতির কু-নজরে পড়ে। প্রথম সে বুঝতে না পারলেও যখন বুঝতে পারে তখন নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করে। অন্যদিকে একই বাসায় থেকে কোনভাবে সে ভগ্নিপতির নজর এড়াতে পারে না। সেও সুযোগ খোঁজে শালিকার দেহ ভোগের। একদিন তামিয়ার মা বোন বাইরে যায় নিজেদের প্রয়োজনে। এসময় তামিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল করে ফ্রেস হয়ে বের হয় গোসলখানা থেকে। তখনই তার ভগ্নিপতি খালি বাসায় তাকে জড়িয়ে ধরে। সেদিনের পর থেকে ভগ্নিপতি বরাবর একই ভাবে সুযোগ খোঁজে আর সুযোগ পেলেই যা করার তাই করে। একসময় তামিয়া অন্তস্বত্তা হয়। তারপর সমাজের চোখে সে হয়ে যাবে অপয়া। তাই সেই অপবাদ থেকে বাঁচার জন্য এক সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তই তাকে করে ফেলে খুনি।
| বইয়ের নাম | মেয়েটি খুনি ছিলো |
| লেখক | পি. আর. প্ল্যাসিড |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 136 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।