মৈত্রেয়ী দেবী
বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক। তাঁর
বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস 'ন হন্যতে
তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। এই উপন্যাসের
জন্য তিনি ১৯৭৬ সালে সাহিত্য একাডেমি
পুরষ্কার লাভ করেন। সাহিত্য ছড়াও
সমাজসেবায় অনন্য অবদান রেখেছেন। ১৯৭৭
সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী'
পুরস্কারে ভূষিত হন।
তিনি ১৯১৪ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন
ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান
বাংলাদেশ) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর
বাবার নাম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মায়ের নাম
হিমানী মাধুরী রায়। তাঁর বাবা ছিলেন একজন
দার্শনিক ও প্রাবন্ধিক। তাঁর শৈশব কাটে বাবার
বাড়ি বরিশাল জেলার আগৈলঝারার গৈলা গ্রামে।
১৯৩৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
যোগমায়া দেবী কলেজ থেকে দর্শনে স্নাতক
ডিগ্রি লাভ করেন। তাঁর সাহিত্যজীবন শু
ষোলো বছর বয়সে। প্রথম কাব্যগ্রন্থ 'উদিত’
১৯৩০ সালে প্রকাশিত হয়। এই বইয়ের ভূমিকা
লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয়
কাব্যগ্রন্থ 'চিত্তছায়া'। রবীন্দ্র বিষয়ক তাঁর
অন্যান্য বইগুলো হলো-"স্বর্গের কাছাকাছি, কবি
সার্বভৌম, রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে, রবীন্দ্রনাথ
দি ম্যান বিহাইন্ড হিজ পোয়েটি। ১৯৭৫ সালে
ভারতীয় লেখিকা সংঘ 'ন হন্যতে' (It Does
Not Die: A Romance) উপন্যাসের জন্য
তাঁকে সম্মানসূচক পদক দেয়। এই বইতে তিনি
তাঁর দৃষ্টিভঙ্গি, জীবন বোধ, ইংরেজ শাসনামলে
ভারতের সমাজ ব্যবস্থা এবং জীবনযাপনের চিত্র
তুলে ধরেন। তিনি ১৯৯০ সালের ৪ ফেব্রুয়ারি
ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন।