ফ্ল্যাপে লিখা কথা
মা নানীর কাছে একাত্তরের লোমহর্ষক কাহিনী শুনতে শুনতে মনে জেগে উঠত এক ধরনের বাসনা। পাশাপাশি কষ্টে বুক ভারী হয়ে যেত। মুক্তিযুদ্ধের কাহিনী আমাকে বরাবরই আকর্ষণ করে। একাত্তর নিয়ে কিছু লিখার বাসনা সব সময় মনে পুষতাম। আমার মার কাছ থেকে দুঃসহ ঘটনার বর্ণনা শুনে পাকিস্তানীদের ঘৃণা করতে শিখেছি। একই রকম ঘৃণা করি রাজাকার আলবদরদের। স্বাধীনতা আমাদের বিশাল প্রাপ্তি। এই উপন্যাসের কাহিনী নিতান্তই কাল্পনিক নয়। কোন না কোনভাবে এর সঙ্গে আমার যোগসূত্র আছে। আমি একাত্তরের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। কাহিনীর স্বার্থে কিছু নামের পরিবর্তন হয়েছে কিন্তু মুল রাজাকারের (মোখলেস মাওলানা) নাম অপরিবর্তনীয় রয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করবে এই প্রজন্ম। সত্যের মধ্যে এত বেশি মাধুর্য থাকে কোন গরলই তার ক্ষতি করতে পারবে না।
আমার এই সামান্য লেখার মাধ্যমে একাত্তরের ঘাতকদের জানাই বুক ভরা ঘৃণা ঘৃণা আর ঘৃণা।