জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক দিন। তারপরও দেশের অনেক অঞ্চলে কিছু প্রভাবশালী পরিবার নিজ ঐতিহ্য নিয়ে বসবাস করছেন এখনো। তেমনই এক পরিবার শহর থেকে দূরে পলাশ ডাঙ্গা গ্রামে বাস করতেন। জমিদার ইমতিয়াজ আহমেদ চৌধুরীর পরিবার। ইমতিয়াজ আহমেদ চৌধুরীর একমাত্র পুত্র যুবরাজ ফয়সাল আহমেদ চৌধুরী। যুবরাজ জমিদার বাবার অগাধ ধন-সম্পদ এবং অতিরিক্ত আদরের কারণে যতই বড় হতে লাগল ততটাই উচ্ছৃঙ্খল এবং বেহিসেবী হতে থাকল। বন্ধুবান্ধব নিয়ে আমোদ ফুর্তি, শিকার এইসব নিয়ে মত্ত থাকত।
যে মানুষটিকে জগৎ সংসারের লোকজন জানতো একজন যুবরাজ চরিত্রহীন, মাতাল, লম্পট… সেই মানুষটির অন্তরালে যে একজন মহানুভব, সুহৃদয় মানুষ লুকিয়ে আছে তাকে কি চিনতে পারবে সমাজ? জানতে পারবে কি চেনা মুখের অন্তরালে লুকিয়ে ছিল এক মহামানব? দুটো ভিন্ন মেরুর ভিন্ন পরিবারের দুটো নর-নারীর হৃদয়ের টানাপোড়েন আর অন্তর্দ্বন্দ্বে জর্জরিত মিষ্টি এবং পবিত্র প্রেমের গল্পের রূপরেখা এই উপন্যাস।
| বইয়ের নাম | নষ্ট মানুষ |
| লেখক | লায়লা চৌধুরী |
| প্রকাশনী | ছাপাখানা প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।